Dhaka 11:28 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, স্থায়ী সমাধানেই অনড় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের ৩৬তম দিনেও সমান তালে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইরান। সাম্প্রতিক হামলায় তিনটি মার্কিন যুদ্ধবিমান ও একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার পর তেহরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের লক্ষ্য কেবল অস্থায়ী বিরতি নয়, বরং একটি ‘চূড়ান্ত ও দীর্ঘস্থায়ী’ সমাধান, যা দেশটির ওপর চাপিয়ে দেওয়া এই ‘অবৈধ যুদ্ধের’ স্থায়ী অবসান ঘটাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তি চাই।”

একই পোস্টে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ইসলামাবাদ সফর প্রত্যাখ্যানের কোনো প্রশ্নই ওঠে না।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) হামলা ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করেছে ইরান। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা যায়, এর পরই যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা ইরান প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, স্থায়ী সমাধানেই অনড় ইরান

Update Time : 01:47:18 pm, Saturday, 4 April 2026