• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী শিবপুরে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে স্বপ্ন পূরণ নূরজাহান বেগমের মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়াল ফ্রান্স, ৭৪ বছরের ইতিহাসে প্রথমবার জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমির খসরু জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বাঁধন গরমে অস্বস্তিতে ট্রাম্প; খাঁচায় স্ট্যান্ডফ্যান স্থাপনের পরিকল্পনা ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধকালে মার্কিনীদের যোগ সাজসে গোপনে হামলা চালায় আরব আমিরাত

মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়াল ফ্রান্স, ৭৪ বছরের ইতিহাসে প্রথমবার

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ২০২৬ সালের আসরে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রতিযোগিতার সাম্প্রতিক কার্যক্রম, ব্যবস্থাপনা ও নীতিগত অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় আয়োজনকারী প্রতিষ্ঠান মিস ফ্রান্স।

১৯৫২ সালে মিস ইউনিভার্স যাত্রা শুরুর পর থেকে নিয়মিত অংশগ্রহণকারী দেশগুলোর অন্যতম ছিল ফ্রান্স। তবে দীর্ঘ ৭৪ বছরের ইতিহাসে এবারই প্রথম প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে দেশটি।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মিস ফ্রান্স কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, “মিস ফ্রান্স কোম্পানি ২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমাদের পরিচয়, মূল্যবোধ ও অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিফলন।”

সংগঠনটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে মিস ইউনিভার্সের কার্যক্রম ও নীতিগত দিকনির্দেশনা তাদের নিজস্ব মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ২০২৫ সালের আসরে বিভিন্ন অসংগতি ও ব্যবস্থাপনাগত ত্রুটি তাদের হতাশ করেছে।

তবে ফ্রান্স এই সিদ্ধান্তকে স্থায়ী হিসেবে দেখছে না। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

মিস ফ্রান্সের সভাপতি ফ্রেদেরিক জিলবেয়ার বলেন, “মিস ইউনিভার্স সব সময়ই আন্তর্জাতিক অঙ্গনে ফ্রান্সকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল। তবে আমাদের দায়িত্ব হলো মিস ফ্রান্স প্রতিযোগিতার মূল্যবোধ ও স্বাতন্ত্র্য বজায় রাখা। সেই বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে মিস ইউনিভার্সের নীতিগত ও সাংগঠনিক পরিবর্তনের ওপর তারা নজর রাখবেন।

ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নীতিগত পরিবর্তন ও সাংগঠনিক সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে থাকা মিস ইউনিভার্সের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে এখন পর্যন্ত মিস ইউনিভার্স কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category