Dhaka 6:04 pm, Friday, 24 April 2026
শিরোনাম :
বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১৬ বছর ধরে স্কুল ভবনে পুলিশ ফাঁড়ি, সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয়ে চরম শিক্ষাসংকট কমলগঞ্জের আদমপুর বনবিট;বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা সুন্দরবনে মধু মৌসুম শুরু, বাঘের চেয়েও বড় আতঙ্ক এখন জলদস্যু ৬টি বন্ধ পাটকল বেসরকারি উদ্যোগে চালু হবে: বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াতে ইসলামী জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব চরমধুয়া স্বাস্থ্যকেন্দ্রই ‘অসুস্থ’: ডাক্তার নেই, অযত্নে পরিত্যক্ত ভবন লুটপাটের কবলে তেল সংকটে কৃষকের আহাজারি, ১৭ বছর পর ধান চাষেও অনিশ্চয়তা ৩৬-৭২ ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইউনুছ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের হরিণাপোতার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুছ বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা হরিণাপোতার মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ইউসুফ হোসেন জানান, ইউনুছের স্ত্রী তাসলিমার সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইয়ের পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং স্ত্রী তাসলিমা পরকীয়ার জেরে অন্যত্র বিয়ে করেন। তবে প্রায় পাঁচ বছর সেখানে সংসার করার পর তার দ্বিতীয় স্বামী জেলখানায় গেলে তিনি আবারও ইউনুছের সংসারে ফিরে আসেন। ইতিমধ্যে তার দ্বিতীয় স্বামী জামিনে মুক্ত হয়েছেন। এ ঘটনায় তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “আমরা ধারণা করছি, তাসলিমা কারো সঙ্গে যোগসাজশ করে আমার ভাইকে হত্যা করতে পারে।”

এদিকে ইউনুছের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। নিহত ইউনুছ আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট (সহযোগী কর্মী) হিসেবে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

ইয়ানূর রহমান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Update Time : 04:12:17 pm, Thursday, 23 April 2026