• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু যশোরের ঝিকরগাছায় আহাজারি, এক দুর্ঘটনায় মা-ছেলে-মেয়েসহ নিহত ৫ মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, আন্দোলনের হুঁশিয়ারি  হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের ঈদ পুনর্মিলনী ফিনল্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ১৩৪ জন দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা: সর্বমিত্র চাকমা অর্থপাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Oplus_131072

মোঃ আশরাফুল ইসলাম,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনের  মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলায়। সেখানে মৃত তিনজন হলেন— চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন (১৪) এবং শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
এদিকে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ (১৭) এবং সাথে একটি গরুও মারা যায়। তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম নামের এক নারী।
আকস্মিক এই বজ্রপাতে নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category