• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, একদিনে নতুন আক্রান্ত ৭৬

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের ডায়রিয়া সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি রয়েছেন।

এদিকে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে থেকে ভর্তি থাকা ৪৬ জনের সঙ্গে নতুন করে ভর্তি হওয়া ৫৫ জন মিলিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ১০১ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৯ জন রোগী।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গরম আবহাওয়া ও বিশুদ্ধ পানির সংকটের কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে। এ পরিস্থিতিতে সবাইকে নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category