ঈদের তৃতীয় দিনেও দেশের বাজারে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।
গত ২৫ মে থেকে কার্যকর হওয়া এই মূল্য নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাজুস।
বর্তমান বাজারদর অনুযায়ী—
২২ ক্যারেট সোনা (প্রতি ভরি): ২,৩৮,১২১ টাকা
২১ ক্যারেট সোনা (প্রতি ভরি): ২,২৭,৩৩১ টাকা
১৮ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৯৪,৮৪৭ টাকা
সনাতন পদ্ধতির সোনা (প্রতি ভরি): ১,৫৮,৬৮৯ টাকা
অন্যদিকে রুপার দামও আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে।
২২ ক্যারেট রুপা (প্রতি ভরি): ৫,৭৭৪ টাকা
২১ ক্যারেট রুপা (প্রতি ভরি): ৫,৫৪০ টাকা
১৮ ক্যারেট রুপা (প্রতি ভরি): ৪,৭২৪ টাকা
সনাতন পদ্ধতির রুপা (প্রতি ভরি): ৩,৫৫৮ টাকা
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা ও স্থানীয় চাহিদার ওপর নির্ভর করে আগামী দিনে সোনা ও রুপার দামে পরিবর্তন আসতে পারে।