• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মেক্সিকোর তেক্সকোকোতে অনুষ্ঠিত স্ট্রিট চাইল্ড বিশ্বকাপের ছেলেদের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। অন্যদিকে মেয়েদের বিভাগে কেনিয়াকে পরাজিত করে শিরোপা জিতেছে স্বাগতিক মেক্সিকো।

বিশ্বের ২০টিরও বেশি দেশের ২৮টি দলের পথশিশুরা অংশ নেয় এবারের আসরে। এটি ছিল স্ট্রিট চাইল্ড বিশ্বকাপের পঞ্চম আয়োজন।

এবারের আসরে বিশেষ আকর্ষণ ছিল আইরিশ রক ব্যান্ড ইউটুর উপস্থিতি। ব্যান্ডটির সদস্যরা মাঠে বসে খেলা উপভোগ করেন। ছেলেদের শিল্ড ফাইনালের আগে কয়েন টস করেন ইউটুর ড্রামার ল্যারি মুলেন জুনিয়র।

ব্রাজিল দলের অধিনায়ক জোয়াও জেভি শিরোপা জয়ের পর বলেন, “মেক্সিকোতে এসে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমাদের জন্য স্বপ্নপূরণের মতো। আমরা সবাই খুব আনন্দিত।”

শুধু ফুটবল নয়, এই আসরে পথশিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও লিঙ্গ সমতা নিয়েও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category