• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

ঘোড়াঘাটে পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় এক শিশু

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুকুরের পানিতে পড়ে নীরব চন্দ্র বর্মণ নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীরব চন্দ্র বর্মণ স্থানীয় বাসিন্দা অনন্ত চন্দ্র বর্মণের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে একা খেলছিল নীরব। খেলতে খেলতে তার হাতে থাকা একটি বেলুন পাশের পুকুরে পড়ে যায়। পরে বেলুনটি তুলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে।

প্রতিবেশী ললিতা চন্দ্র রায় জানান, দুপুর দেড়টার দিকে পুকুরে কিছু ভাসতে দেখে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি নীরব। পরে চিৎকার দিলে শিশুটির মা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করেন।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category