Dhaka 5:46 pm, Sunday, 26 April 2026
শিরোনাম :
রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপকর্ম ও প্রাণনাশের হুমকির অভিযোগ, বহিষ্কারের দাবি সাংবাদিককে ব্যাংক ব্যবস্থাপকের হুমকি: নেপথ্যে কুকীর্তি ফাঁস হিলি পানামা পোর্টে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্ব আদায়ে বড় ধাক্কা: ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা দাম কমার পর আজ সোনার ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ হাকিমপুরে গ্রেফতারি পরোয়ানার আসামিসহ দণ্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১৬ বছর ধরে স্কুল ভবনে পুলিশ ফাঁড়ি, সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয়ে চরম শিক্ষাসংকট

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপকর্ম ও প্রাণনাশের হুমকির অভিযোগ, বহিষ্কারের দাবি

নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বিরুদ্ধে অপকর্ম, প্রাণনাশের হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়।
আবেদনে বলা হয়, বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন আলী একজন চিহ্নিত ভূমিদস্যু এবং অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন এলাকা ছেড়ে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন এবং রাজনৈতিক নেতাকর্মীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূঁইয়াকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া গত ১৪ এপ্রিল পৌর যুবদলের সদস্য সচিব সোহেল মেহেদী (সুমন)কে জানাজার মাঠে গালাগাল এবং গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও তুলে ধরা হয়।
ঘটনাগুলোর পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখল, দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোর অভিযোগও তুলে ধরেন আবেদনকারীরা।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একজন ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল রাখা হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এ অবস্থায় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও পদ থেকে বহিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপকর্ম ও প্রাণনাশের হুমকির অভিযোগ, বহিষ্কারের দাবি

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপকর্ম ও প্রাণনাশের হুমকির অভিযোগ, বহিষ্কারের দাবি

Update Time : 02:12:21 pm, Saturday, 25 April 2026