বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. কামাল হোসেন।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
উল্লেখ্য, মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Reporter Name 























