Dhaka 11:07 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

গাজীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  হাসপাতাল নেওয়ার পথে একজনের এবং চিকিৎসাধীন অবস্থা একজনের সহ মোট ৩ জনের মৃত্যূ হয়।

নিহতরা হলেন- কোনাবাড়ীর কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম এবং ওই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে মাওলানা আলিমুদ্দিন রুহানি (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং রাজশাহীর শিমুল নাহার (৩৬)।

পুলিশ জানায়, চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি রড বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। বাসটির সামনের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আরেকজন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং দুজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল  ও  ক্লিনিকে পাঠায়।

এ ছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন বলে জানান কোনাবাড়ী থানার এসআই আব্দুল হামিদ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য  গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এ  বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

ই্উনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

Update Time : 06:42:46 pm, Sunday, 5 April 2026