Dhaka 5:53 pm, Tuesday, 21 April 2026
শিরোনাম :
গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয়ে সমতা আনল বাংলাদেশ ফরমপূরণে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিয়েও ২০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত জামালপুরে অনূর্ধ্ব ১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন রাত পোহালেই এসএসসি পরীক্ষা; গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে শিক্ষার্থীরা বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে সেলিনা সুলতানা বিএনপির মনোনয়ন পেলেন  সংরক্ষিত  আসনে গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী

গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি

কারিগরি ত্রুটির কারণে রাজধানীর দক্ষিণাংশসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বল্পচাপের কারণে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আরএলএনজি (RLNG) সরবরাহের একটি এফএসআরইউ (FSRU) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে গ্যাস সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি কমে গেছে।

এর প্রভাবে গজারিয়া, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ তিতাস গ্যাসের আওতাধীন পুরো এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

তবে এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি

গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি

Update Time : 05:45:10 am, Tuesday, 21 April 2026