নিজস্ব প্রতিবেদক
তেল সংকটের কারণে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের পরিস্থিতি আজও প্রায় অপরিবর্তিত। বেশির ভাগ পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল মিলছে সেখানে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
রেশনিং পদ্ধতিতে বাইকে ৫০০–৬০০ টাকা এবং ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ১,২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। কুড়িল তেল পাম্পে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িচালকদের দীর্ঘ সারি—যা যেন “সোনার হরিণের মতো” মিলছে।
এদিকে রাষ্ট্রায়ত্ব তেল কম্পানি মেঘনার তেল পাম্প এবং মেঘনা মডেল সার্ভিস সেন্টারেও রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হলেও যানবাহনের দীর্ঘ সারি কমছে না। ফলে কর্মজীবী মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ইউনি/সাভূ/
Reporter Name 



















