নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে, আর এই পরিস্থিতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ (শনিবার) ঢাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, ফলে গরমের অনুভূতিও বাড়বে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।
Reporter Name 



















