• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজার জন্য ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা, আদালতে দোষ স্বীকার এমপি শামীম আরা স্বপ্নাকে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দিলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কবিগুরুর জন্মবার্ষিকীতে আসছে কামাল আহমেদের ৩৫তম অ্যালবাম ‘সুদূর নীহারিকা’ ১৯২ আরবান হেলথকেয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করলেনঃ প্রধানমন্ত্রী আবার ও বাড়ল সোনার দাম ১৬ লাখ ৯০ হাজার মেট্রিক টন সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত ছাড়িয়েছে ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী তুফানে নিলো ঘরবাড়ি আর পানিয়ে নিলো ধান,কৃষকের হাহাকার

আবার ও বাড়ল সোনার দাম

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি বলছে, আজ বুধবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে সোনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এই দাম কমানোর ২৪ ঘণ্টা পর এখন একই পরিমাণ দাম বাড়ানো হলো।

বাজুস জানায়, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা

এর আগে গতকাল সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা। আজ সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category