Dhaka 6:21 am, Friday, 1 May 2026
শিরোনাম :
মামলার জট কমাতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে : আইনমন্ত্রী ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে বিঘ্ন আরও বাড়াবে। তবে এর লক্ষ্য পূরণ হবে না। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সমুদ্রপথে অবরোধ বা বিধিনিষেধ আরোপের যেকোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা ব্যর্থ হবেই।’ তিনি আরও বলেন, এ ধরণের পদক্ষেপ ‘আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ব্যর্থই হবে না, বরং পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টি করবে এবং স্থায়ী স্থিতিশীলতা ব্যাহত করবে।’ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া: প্রস্তুতি ও তৎপরতা যাচাই করলেন চেয়ারম্যান শামসুল আলম নামে আরো এক হজযাত্রীর মৃত্যু প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য এফেয়ার্সের সাক্ষাৎ ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করতে ইউজিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করতে ইউজিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইউজিসি ভবনে আয়োজিত হিট প্রকল্পের মিড-টার্ম রিভিউ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান। অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “এই প্রকল্প দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর প্রতিটি উপাদান উচ্চশিক্ষার মান উন্নয়নের সঙ্গে জড়িত। তাই প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

প্রকল্প সংশোধনের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় এই প্রকল্পের কিছু বিষয় আর প্রাসঙ্গিক নেই। উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার যুক্ত করে ডিপিপি সংশোধন করতে হবে।

প্রকল্পের অগ্রগতি বিষয়ে তিনি বলেন, প্রকল্পের মেয়াদ আছে আর দুই বছর। কিন্তু এর অগ্রগতি মাত্র ৫ শতাংশ। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। এখনই গতি বাড়াতে হবে।

তিনি বলেন, ২০২৮ সালের মধ্যেই প্রকল্প শেষ করতে হবে এবং মন্ত্রণালয় এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনা এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। হিট প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যৌক্তিক ব্যবহার করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বলেন, “দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করব। তবে শুধু টাকা খরচ করে নয়, লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে।” তিনি সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। এই প্রকল্পে যৌথ গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানো হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

মামলার জট কমাতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে : আইনমন্ত্রী

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ত্বরান্বিত করতে ইউজিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

Update Time : 02:21:15 pm, Thursday, 30 April 2026