Dhaka 6:29 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শেরে বাংলার রাজনৈতিক দর্শন এখনও আমাদের রাজনৈতিক বাস্তবতায় প্রাসঙ্গিক: প্রধানমন্ত্রী ইরান থেকে তেল কেনার অভিযোগ অস্বীকার চীনা রিফাইনারির লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও পড়ালেখায় আগ্রহ বাড়াতে সরকার স্কুল ফিডিং কার্যক্রম চালু করেছে। তবে সম্প্রতি গণমাধ্যমে নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।

ঘটনার পরই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে মাদারীপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের কাছে চুক্তি বাতিল না করার কারণ জানতে নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্ত্রণালয় জানিয়েছে, উভয় জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

Update Time : 04:27:14 pm, Sunday, 26 April 2026