Dhaka 4:24 pm, Saturday, 25 April 2026
শিরোনাম :
সাংবাদিককে ব্যাংক ব্যবস্থাপকের হুমকি: নেপথ্যে কুকীর্তি ফাঁস হিলি পানামা পোর্টে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্ব আদায়ে বড় ধাক্কা: ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা দাম কমার পর আজ সোনার ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ হাকিমপুরে গ্রেফতারি পরোয়ানার আসামিসহ দণ্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১৬ বছর ধরে স্কুল ভবনে পুলিশ ফাঁড়ি, সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয়ে চরম শিক্ষাসংকট কমলগঞ্জের আদমপুর বনবিট;বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা

সংসদের সম্মতি পেলে পুরনো সার ডিলার বাতিল, নতুন নিয়োগ—প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সার ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগের প্রস্তাবে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা একমত হয়েছেন। এ নিয়ে আলোচনা চলাকালে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন।

বুধবার (২২ এপ্রিল) সংসদে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদের সর্বসম্মতি থাকলে সরকার দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে বিষয়টি উত্থাপন করে অভিযোগ করেন, আগের সরকারের সময় নিয়োগ পাওয়া অনেক ডিলার ইচ্ছাকৃতভাবে সার উত্তোলন করছেন না এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন।

এ সময় সংসদের অধিকাংশ সদস্য টেবিল চাপড়িয়ে প্রস্তাবের প্রতি সমর্থন জানান এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিখাতকে দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর। যেহেতু বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত এবং সংসদে এ নিয়ে ঐকমত্য রয়েছে, তাই শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পরে একই বিষয়ে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি নোটিশ উত্থাপন করেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় দলীয় বিবেচনায় সারাদেশে ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের অনেকেই বর্তমানে পলাতক।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, যে কোনো ডিলার অনিয়ম করলে বা সরবরাহে বাধা দিলে, দলীয় পরিচয় নির্বিশেষে তাদের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

সাংবাদিককে ব্যাংক ব্যবস্থাপকের হুমকি: নেপথ্যে কুকীর্তি ফাঁস

সংসদের সম্মতি পেলে পুরনো সার ডিলার বাতিল, নতুন নিয়োগ—প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 01:24:47 pm, Wednesday, 22 April 2026