Dhaka 4:40 pm, Sunday, 19 April 2026
শিরোনাম :
টিকার সংকটে ঝুঁকিতে ৩০ লাখ শিশু, ফিরতে পারে নির্মূল রোগ দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার, তীব্র ভোগান্তিতে জনসাধারণ আজও অপরিবর্তিত সোনার দাম: ভরিতে ২ লাখ ৫০ হাজার টাকার বেশি আগের দামেই বিক্রি হচ্ছে সোনা, বাজুসের নতুন সমন্বয় কার্যকর রবিবার থেকে খুলছে সুপ্রিম কোর্ট, শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম ইরানের সুবিধাজনক অবস্থান নিয়ে ট্রাম্পের মন্তব্য, বাড়ছে উত্তেজনা তেল সংকটে বিশেষ সুবিধা: অগ্রাধিকার পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ৪ মার্কিন অবরোধ না তুললে হরমুজ আবার বন্ধের হুঁশিয়ারি ইরানের

মেসি-ক্রিস্টিয়ানো নয়, ‘ফেনোমেনন’ রোনালদোকেই সেরা মানেন অলিভার কান

ক্রীড়া ডেস্ক

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ ২০০২ বিশ্বকাপ ফাইনাল। সেই ফাইনালে জার্মানির জালে জোড়া গোল করে ব্রাজিলকে শিরোপা এনে দিয়েছিলেন রোনালদো নাজারিও। আর জার্মানির গোলবারে দাঁড়িয়ে সেই গোল দুটো হজম করতে হয়েছিল কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানকে।

ফাইনালের সেই রাতের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। ‘ফেনোমেনন’ রোনালদোর সামনে অসহায় হয়ে পড়েছিল জার্মান ডিফেন্স, এমনকি বিশ্বসেরা গোলরক্ষক কানেরও কিছু করার ছিল না।

ঠিক সেই অভিজ্ঞতা থেকেই হয়তো রোনালদোকে নিয়ে এতটা দৃঢ় মত কানের। ফুটবল ইতিহাসের দীর্ঘদিনের ‘গোট’ (সর্বকালের সেরা) বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন এই জার্মান কিংবদন্তি। তার মতে, লিওনেল মেসি কিংবা ক্রিস্তিয়ানো রোনালদো নন—সর্বকালের সেরা খেলোয়াড় হলেন ব্রাজিলের রোনালদো নাজারিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কান বলেন, ‘আমার কাছে ব্রাজিলিয়ান রোনালদো মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়েও অনেক ভালো ছিল।’ তার ভাষায়, ‘ফেনোমেনন’ নামেই পরিচিত রোনালদোই তার দেখা সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।

দুইবারের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার তার গতি, ড্রিবলিং এবং অসাধারণ ফিনিশিংয়ের জন্য ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছেন। অন্যদিকে আধুনিক ফুটবলের দুই মহাতারকা মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরেই ‘গোট’ বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও, কানের চোখে সবার ওপরে আছেন ‘ফেনোমেনন’ রোনালদো।

ইউনি/সাভূ/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

টিকার সংকটে ঝুঁকিতে ৩০ লাখ শিশু, ফিরতে পারে নির্মূল রোগ

মেসি-ক্রিস্টিয়ানো নয়, ‘ফেনোমেনন’ রোনালদোকেই সেরা মানেন অলিভার কান

Update Time : 05:02:28 am, Friday, 17 April 2026