Dhaka 1:01 am, Tuesday, 28 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মতিঝিলস্হ শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় ।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে প্রথাগত উন্নয়ন সহায়তা থেকে বেরিয়ে এসে কৌশলগত সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ভিত্তিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং টেকসই মূল্য শৃঙ্খল গড়ে তোলাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি খাতে উৎপাদন বাড়লেও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোল্ড চেইন লজিস্টিকস, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে নেদারল্যান্ডসের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, নদীমাতৃক বাংলাদেশের জন্য নদীভিত্তিক ভূমি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে ডাচ অভিজ্ঞতা অত্যন্ত কার্যকর হতে পারে।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, তার দেশ সরাসরি সহায়তা প্রদানের পরিবর্তে অংশীদারিত্বমূলক বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক সহযোগিতায় আগ্রহী। বিশেষ করে কৃষি, পানি ব্যবস্থাপনা, বন্দর আধুনিকীকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী, তবে এর জন্য শক্তিশালী মেধাস্বত্ব সুরক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে বিনিয়োগকারীদের সম্মুখীন লজিস্টিক ও আইনি প্রতিবন্ধকতা—বিশেষ করে বাজার প্রবেশাধিকার, মেধাস্বত্ব অধিকার এবং সরবরাহ শৃঙ্খলের দক্ষতা—দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং জলবায়ু সহনশীল সমাধান ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের বিষয়েও মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশ পক্ষ থেকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নের স্বার্থে উত্তরণ-পূর্ব প্রস্তুতির জন্য তিন বছরের সময় বৃদ্ধি প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

রাষ্ট্রদূত আরও জানান, কৃষি, সামুদ্রিক খাত ও বাণিজ্য উন্নয়নে নেদারল্যান্ডস থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন গতি সঞ্চার করবে।বৈঠকে উভয় পক্ষই প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করারও আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারগণ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ

Update Time : 12:42:24 pm, Monday, 27 April 2026