Dhaka 9:37 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স, অবনতি বাংলাদেশের

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ সাড়ে সাত বছর পর ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরল ফ্রান্স। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনকে টপকে দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছে ফরাসিরা। বর্তমানে তাদের অর্জিত পয়েন্ট ১৮৭৭.৩২। এর আগে সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ফ্রান্স।

ফ্রান্সের এই উত্থানে এক ধাপ করে নিচে নেমে গেছে স্পেন ও আর্জেন্টিনা। ১৮৭৬.৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্পেন। আর ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। এক ধাপ পিছিয়ে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে তারা (পয়েন্ট ১৭৬১.১৬)। অন্যদিকে ব্রাজিলকে টপকে এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের। ১৭৬৩.৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

এদিকে আন্তর্জাতিক ফুটবলে টানা পরাজয়ের নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের র‍্যাংকিংয়েও। ১৮০তম স্থান থেকে ১৮১তম স্থানে নেমে গেছে লাল-সবুজের দল। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৯৯.৫৩। গত ২৬ মার্চ ভিয়েতনামের কাছে ৩-০ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারের ফলে মোট ৯.১৮ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

ইউনি/শাহোরা.

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স, অবনতি বাংলাদেশের

Update Time : 08:16:37 pm, Thursday, 2 April 2026