Dhaka 7:54 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ৪ মার্কিন অবরোধ না তুললে হরমুজ আবার বন্ধের হুঁশিয়ারি ইরানের অস্ট্রেলিয়া–জাপানের ৭ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ চুক্তি: আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ নিউজিল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী বাংলাদেশ একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ-মৃত্যু! উদ্বেগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দিল ইরান, নমনীয় বার্তা ট্রাম্পের আকস্মিক বন্যা-শিলাবৃষ্টি; বানিয়াচংয়ের হাওরে ফসল নিয়ে শঙ্কা বিপুল জ্বালানি তেল নিয়ে দেশে আসছে ৪ ট্যাংকার, বাড়ছে স্বস্তি মেসি-ক্রিস্টিয়ানো নয়, ‘ফেনোমেনন’ রোনালদোকেই সেরা মানেন অলিভার কান

নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ৪

নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মহিনউদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)।

তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে তারা খবর পায়, নোয়াখালীর সদর উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থিত মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ৪

Update Time : 07:16:35 am, Saturday, 18 April 2026