Dhaka 6:17 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক ৪ মার্কিন অবরোধ না তুললে হরমুজ আবার বন্ধের হুঁশিয়ারি ইরানের অস্ট্রেলিয়া–জাপানের ৭ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ চুক্তি: আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ নিউজিল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী বাংলাদেশ একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ-মৃত্যু! উদ্বেগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দিল ইরান, নমনীয় বার্তা ট্রাম্পের আকস্মিক বন্যা-শিলাবৃষ্টি; বানিয়াচংয়ের হাওরে ফসল নিয়ে শঙ্কা বিপুল জ্বালানি তেল নিয়ে দেশে আসছে ৪ ট্যাংকার, বাড়ছে স্বস্তি মেসি-ক্রিস্টিয়ানো নয়, ‘ফেনোমেনন’ রোনালদোকেই সেরা মানেন অলিভার কান

মার্কিন অবরোধ না তুললে হরমুজ আবার বন্ধের হুঁশিয়ারি ইরানের

জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আংশিকভাবে উন্মুক্ত করেছে ইরান। তবে এখনো সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে এই নৌপথে। এরই মধ্যে আবারও পাল্টাপাল্টি হুমকি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে।

ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত রাখে, তাহলে তারা আবারও এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিতে পারে।

লেবাননের সঙ্গে দখলদার ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতির সূচনার পর এমন ঘোষণা আসে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী জাহাজ চলাচলের ওপর কিছু শর্ত আরোপ করেছে, যার মধ্যে তাদের অনুমতি নেওয়ার বিষয়টিও রয়েছে।

এরই মধ্যে জানা গেছে, গত শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ২১টি জাহাজকে বন্দরের দিকে ফিরিয়ে দেয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি চুক্তি স্বাক্ষরিত হলেই অবরোধ তুলে নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রে অবরোধ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যে পুরো অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে প্রণালীটি আবার বন্ধ করে দেওয়া হবে। তার মতে, শুধুমাত্র নির্ধারিত একটি পথ দিয়ে এবং ইরানের অনুমোদন সাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই তেহরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করে।

অন্যদিকে, ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ আরোপ করে ওয়াশিংটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

ল্যাম্পার্ডের হাত ধরে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

মার্কিন অবরোধ না তুললে হরমুজ আবার বন্ধের হুঁশিয়ারি ইরানের

Update Time : 07:12:24 am, Saturday, 18 April 2026