• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩
স্পিকারের চেয়ারের প্রতি

নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা

ইউনাইটেড ডেস্ক / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংসদ সদস্যরা যার যার ধর্মীয় রীতিতে জাতীয় সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

১৮ জুন (বৃহস্পতিবার) অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানানোর বিষয় নিয়ে কথা বলেন তিনি।

স্পিকার জানান, সংসদের কার্যপ্রণালি বিধিতে সংশোধন করে ২০০৬ সালেই ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। যেহেতু শব্দটি বাদ দেওয়া হয়েছে সেহেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন,” বলেন তিনি।

গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং এর পরদিন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক- সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বিষয়টি সুরাহার অনুরোধ জানান।
নিয়ম অনুযায়ী, সংসদের বৈঠক চলমান থাকা অবস্থায়- সংসদ কক্ষ ত্যাগ করার সময় কিংবা আসন গ্রহণের সময় সংসদের সভাপতি বা স্পিকারের প্রতি সম্মান জানাতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category