Dhaka 1:22 am, Tuesday, 7 April 2026
শিরোনাম :
বিবাহিত সভাপতি; প্রশ্নের মুখে বেলাবো ছাত্রদলের নতুন কমিটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন সংসদের গ্যালারিতে থাকা আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী গাজীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ খোকনের নীতিমালার প্যাঁচে নরসিংদী জেলা ছাত্রদল; তৃণমূলে ক্ষোভ তেল সংকটে রাজধানী: বন্ধ পাম্প, সচল পাম্পে দীর্ঘ লাইন অর্থমন্ত্রীর সতর্কতা; দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে লা লিগার বার্সেলোনা অপ্রতিরোধ্য; শিরোপা থেকে এক পিছিয়ে “উদ্ধার হলো নিখোঁজ মার্কিন ক্রূ; সম্ভব হয়নি নিরাপদে আনা অনলাইন না অফলাইন—কীভাবে চলবে ক্লাস? আজই মিলবে নতুন নির্দেশনা”

হামের টিকাদান কর্মসূচি শুরুর দিনক্ষণ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত কয়েকদিনে বেশ কয়েকজন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। সমস্যাকে জটিল করে তুলেছে টিকার অপ্রাপ্তি। তবে, দ্রুত এই সংকট মোকাবিলার জন্য এরই মধ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার; বরাদ্দ দিয়েছে বিশাল অঙ্কের অর্থ।

সরকারের এই দ্রুত পদক্ষেপে এরই মধ্যে হামের টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইউনিসেফ থেকে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এরপর আগামী রবিবার (৫ এপ্রিল) থেকেই হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা করেছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে। সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। হাম রোগ মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইউনিসেফের সহায়তায় টিকা কিনতে।

তিনি আরও বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

৬ মাস থেকে ১০ বছর বয়স বয়সী শিশুরা হাম রোগের টিকা পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়াসহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কমমূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গাবি (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার। পরে কিনে সেই ধার পরিশোধ করা হবে।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বিবাহিত সভাপতি; প্রশ্নের মুখে বেলাবো ছাত্রদলের নতুন কমিটি

হামের টিকাদান কর্মসূচি শুরুর দিনক্ষণ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 08:33:44 pm, Wednesday, 1 April 2026