Dhaka 5:12 am, Friday, 17 April 2026

মেঘনা পাড়ের শিশুদের সাথে নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের ইফতার

নরসিংদী প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশন মেঘনা পাড়ে শিশুদের সম্মানে আয়োজন করেন ইফতার ও দোয়া মাহফিল। এসময় মেঘনা পাড়ের প্রায় শতাধিক শিশুর ইফতার আয়োজন সম্পন্ন করে  নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের সদস্য ও আগত অতিথিরা।
বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার  করিমপুর-বাউশিয়া সড়কে মধ্যপাড়া এলাকার মো. কামাল উদ্দিন  ভান্ডারীর  “বাগানবাড়িতে ” প্রাকৃতিক পরিবেশে ইফতারের আয়োজন করা হয়।
নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের সভাপতি মো: জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মেঘনা বাড়ির এই শিশুদের সাথে ইফতার করেন, নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিক্লপনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন।
করিমপুর আদর্শ ছাত্র যুব সংঘের সার্বিক ব্যাবস্থপনায় ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন বিএনপির, সদস্যা সচিব, মো. মনিরুল ইসলাম মনির, অস্ট্রিয়া প্রবাসী মো. সোহরাব হোসেন, ডা. সাইফুল ইসলাম সোহাগ, কবি আসাদ সরকার, এড. আমিনুল হক রানা, নরসিংদী টিভির পরিচালক মো. সোহেল রহমান, মিডল্যান্ড ব্যাংক মাধবদী শাখার ম্যানেজার মো: মনির হোসেন, কে কে বয়েজ স্কুলের প্রধান শিক্ষক কাজী শাখওয়াত ইসলাম জুয়েল, স্থানীয় বিএনপি নেতা মো. ইমাম হাসান বাবু,এপেক্সশিয়ান আব্দুর রউফ সরকার ও সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাবুলসহ শিক্ষক, সমাজকর্মী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান ধনী গরীব এই ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সাম্যের শিক্ষা দেয়। আধা খেয়ে না খেয়ে একজন অনাহারি মানুষ কিভাবে দিন যাপন করে সিয়াম সাধনা মাধ্যমে রমজান আমাদেরকে সে বিষয়ে প্রকৃত উপলব্ধি করিয়ে দেয়। আর সেই উপলব্ধি থেকে
বক্তারা মেঘনা পাড়ের কোমলমতি নিষ্পাপ এই  শিশুদের সাথে ইফতার করতে পেরে অত্যন্ত আনন্দ কৃতজ্ঞতা প্রকাশ নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রতি, তাদেরকে এমন একটি সুযোগ   করে দেওয়ার জন্য
ইউনি/শাহোরা/
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

মেঘনা পাড়ের শিশুদের সাথে নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের ইফতার

Update Time : 11:04:56 pm, Wednesday, 18 March 2026