নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিনী অধ্যাপিকা রেবেকা সুলতানা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন। এ সময় তাদের কুশল বিনিময় হয়।”
এর আগে প্রধানমন্ত্রী জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। পরে খেলা দেখে বঙ্গভবনে আসেন তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ।
ইউনি/শাহোরা/
Reporter Name 



















