নরসিংদী প্রতিনিধি
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধন করা হয়।
ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়, ৩০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, অংক দৌড়, মারবেল দৌড়, গুপ্তধন উদ্ধার, দীর্ঘ লাফ, অভিভাবকদের (পুরুষ) অন্ধের হাঁড়ি ভাঙ্গা ও (মহিলা) সতীনের ছেলে কেউ রাখে না কোলে এবং শিক্ষকদের (পুরুষ) অন্ধের হাড়ি ভাঙ্গা এবং শিক্ষকদের (মহিলা)ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের খেলা উপস্থিত আমন্ত্রিত অতিথিসহ সকলের কাছে ছিল উপভোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.এস.এম. আব্দুল খালেক।
নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবু তালহার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন চিনিশপুর ঈদগা কমিটির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী বিল্লাল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছিদ্দিক মিলন।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজ জেলার এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যে নরসিংদী জেলার গণ্ডি পেরিয়ে আশপাশের জেলাগুলোতেও পরিচিতি পেয়েছে। বর্তমানে নরসিংদীর আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে। আর তা সম্ভব হয়েছে বিদ্যালয়ের শিক্ষকদের নিরলস পরিশ্রম, সঠিক ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতি, আবাসিক শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যাসহ সার্বক্ষণিক নজরদারি।
নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজ’র এই পরিচিতি চারদিকে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শিপ্র/শাহোরা/
Reporter Name 



















