Dhaka 5:09 am, Friday, 17 April 2026

নরসিংদী পৌর নির্বাচনে আলোচনায় ভিপি খবিরুলের নাম; সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সর্বমহলে চর্চা

মো. শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় নরসিংদী পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এ আলোচনায় অন্যতম নাম হিসেবে উঠে এসেছে জাতীয়তাবাদী রাজনীতির পরীক্ষিত নেতা, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মো. খবিরুল ইসলাম বাবুল (ভিপি খবিরুল)-এর নাম।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্র রাজনীতি থেকে জেলা পর্যায়ের নেতৃত্বে উঠে আসা এই নেতাকে নরসিংদীর জনপ্রিয় সাবেক ছাত্রনেতা হিসেবে মনে করেন স্থানীয়রা। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

খবিরুল ইসলাম বাবুল নরসিংদী পৌর শহরের উত্তর সাটিরপাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মো. খলিলুল্লাহ এবং মাতা মোসা. নূরজাহান বেগম। পেশাগত জীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু। ১৯৭৮ সালে সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালে স্কাউট সদস্য হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে অভ্যর্থনা জানানোর সুযোগ পান। সেই সময় থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি।

১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদী শহর শাখার সাধারণ সম্পাদক মনোনীত হন খবিরুল ইসলাম বাবুল। এরশাদ সরকারের আমলে নরসিংদী সরকারি কলেজে ছাত্রদলের সাংগঠনিক শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

১৯৮৬/৮৭ সালে নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে এজিএস নির্বাচিত হন এবং ১৯৮৭/৮৮ সালে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নরসিংদী জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের সময় তার বিরুদ্ধে প্রায় ৬৮টি মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ সময় তাকে বাড়িছাড়া থাকতে হয়।

পরবর্তীতে ১৯৯০/৯১ ও ১৯৯১/৯২ সালে পরপর দুইবার বিপুল ভোটে নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।
১৯৯৪ সালে নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং ১৯৯৮ সালে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। প্রায় এক যুগ ধরে তিনি জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০১ সালে জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেশনায়ক তারেক রহমানের সঙ্গে কক্সবাজারে তিনদিনব্যাপী রাজনৈতিক সফরে অংশ নেন।
২০২২ সালে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভিপি খবিরুল ইসলাম বাবুল। তিনি নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সভাপতি, নরসিংদী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, জেলা শিল্পকলা একাডেমি ও ডায়াবেটিকস হাসপাতাল সমিতির আজীবন সদস্য। এছাড়া তিনি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাবেক ট্রেজারার এবং সাটিরপাড়া ক্রীড়া চক্রের সভাপতির দায়িত্বও পালন করছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ছাত্ররাজনীতিতে নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে নরসিংদী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভিপি খবিরুল ইসলাম বাবুলের নাম সর্বমহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

এ বিষয়ে ইউনাইটেড নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খবিরুল ইসলাম বাবুল বলেন,
“এলাকাবাসীর মতামত ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমি আগামী নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং নাগরিকদের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে নরসিংদী পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত নরসিংদী পৌরসভা গড়ে তুলতে চাই।”

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

নরসিংদী পৌর নির্বাচনে আলোচনায় ভিপি খবিরুলের নাম; সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সর্বমহলে চর্চা

Update Time : 06:41:44 pm, Tuesday, 24 March 2026