Dhaka 11:29 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

নরসিংদীতে টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যূ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে বান্ধবীদের সাথে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে মোসাঃ মেঘলা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলার মাধবদী থানাধীন কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘলা আক্তার মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মেঘলা তার দুই বান্ধবীর সাথে স্থানীয় ‘বালুর পুকুর’ হিসেবে পরিচিত পুকুর পাড়ে টিকটক ভিডিও তৈরি করতে যায়। ভিডিও করার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরের গভীর পানিতে পড়ে যায়। এসময় তার সাথে থাকা বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও মেঘলার খোঁজ মিলেনি।

খবর পেয়ে বেলা আড়াইটার মাধবদী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস দল প্রায় ২ ঘন্টা উদ্ধার কার্যক্রম চালিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুকুরের প্রায় ২০ ফুট গভীর থেকে মেঘলার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। লিডার রুহুল আমিন ও ফায়ার ফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুকুরের তলদেশ থেকে কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার কাজ শেষে উপস্থিত স্থানীয় জনতা ও নিহতের খালার নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসতর্কতা এবং গভীর পুকুর পাড়ে শিশুদের চলাচলের বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হওয়ার পাশাপাশি এ ঘটনায় নিহতের পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যূ

Update Time : 02:18:35 pm, Saturday, 28 March 2026