Dhaka 1:22 am, Tuesday, 7 April 2026
শিরোনাম :
বিবাহিত সভাপতি; প্রশ্নের মুখে বেলাবো ছাত্রদলের নতুন কমিটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন সংসদের গ্যালারিতে থাকা আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী গাজীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ খোকনের নীতিমালার প্যাঁচে নরসিংদী জেলা ছাত্রদল; তৃণমূলে ক্ষোভ তেল সংকটে রাজধানী: বন্ধ পাম্প, সচল পাম্পে দীর্ঘ লাইন অর্থমন্ত্রীর সতর্কতা; দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে লা লিগার বার্সেলোনা অপ্রতিরোধ্য; শিরোপা থেকে এক পিছিয়ে “উদ্ধার হলো নিখোঁজ মার্কিন ক্রূ; সম্ভব হয়নি নিরাপদে আনা অনলাইন না অফলাইন—কীভাবে চলবে ক্লাস? আজই মিলবে নতুন নির্দেশনা”

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনার পর বগি থেকে বিপুল পরিমাণ তেল আশপাশের সড়ক ও এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকে সেই তেল সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় করছেন বলে জানা গেছে।

সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বিবাহিত সভাপতি; প্রশ্নের মুখে বেলাবো ছাত্রদলের নতুন কমিটি

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Update Time : 08:59:12 pm, Wednesday, 1 April 2026