Dhaka 4:32 pm, Saturday, 25 April 2026
শিরোনাম :
সাংবাদিককে ব্যাংক ব্যবস্থাপকের হুমকি: নেপথ্যে কুকীর্তি ফাঁস হিলি পানামা পোর্টে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্ব আদায়ে বড় ধাক্কা: ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা দাম কমার পর আজ সোনার ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ হাকিমপুরে গ্রেফতারি পরোয়ানার আসামিসহ দণ্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১৬ বছর ধরে স্কুল ভবনে পুলিশ ফাঁড়ি, সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয়ে চরম শিক্ষাসংকট কমলগঞ্জের আদমপুর বনবিট;বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা

শরণার্থীদের কণ্ঠস্বর হয়ে আবারও তাহসান ইউএনএইচসিআরে

আবারও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তার চুক্তির মেয়াদ নবায়ন করা হয়।

নিজের প্রতিক্রিয়ায় তাহসান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নয় বছর পার হয়ে গেছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল থাকা জরুরি।

তিনি আরও জানান, শরণার্থী পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের অসহনীয় কষ্ট ও ক্ষতির গল্প শুনেছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি তাকে অনুপ্রাণিত করে এবং তিনি সেই গল্পগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তার এই সম্পৃক্ততা সহানুভূতি ও দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশের প্রথম ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন তাহসান। এরপর থেকে তিনি সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং শরণার্থীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন।

গত কয়েক বছরে তিনি কক্সবাজার-এর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। ২০২৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং এটিকে রোহিঙ্গাদের চলমান কষ্টের একটি মর্মান্তিক প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেন।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। তাদের বেশিরভাগই কক্সবাজারের ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির হিসেবে পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

সাংবাদিককে ব্যাংক ব্যবস্থাপকের হুমকি: নেপথ্যে কুকীর্তি ফাঁস

শরণার্থীদের কণ্ঠস্বর হয়ে আবারও তাহসান ইউএনএইচসিআরে

Update Time : 01:13:46 pm, Wednesday, 22 April 2026