Dhaka 11:35 pm, Tuesday, 21 April 2026
শিরোনাম :
বেলাবো প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক; ভিডিও ভাইরাল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ট্রাম্পের গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয়ে সমতা আনল বাংলাদেশ ফরমপূরণে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিয়েও ২০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত জামালপুরে অনূর্ধ্ব ১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন রাত পোহালেই এসএসসি পরীক্ষা; গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে শিক্ষার্থীরা বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা; সন্তানদের নিয়ে মরদেহের পাশে রাতযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড ঘটেছে। এখানে এক নারী তার স্বামীকে হত্যা করে তার মৃতদেহের পাশে সন্তানদের নিয়ে পুরো রাত কাটানোর অভিযোগে পুলিশ তাকে এবং তার সহযোগীদের গ্রেফতার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত মেহরাজ পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং তিনি পিপলাউটি কালা গ্রামের বাসিন্দা। মেহরাজের স্ত্রী রুহি তার বোনের শ্বশুরবাড়ির সদস্য ফারমানের সঙ্গে পরকীয়া শুরু করেন। বিষয়টি জানতে পেরে মেহরাজ এতে আপত্তি জানালে রুহি তার স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, রুহি প্রথমে মেহরাজের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এরপর রাতে তার প্রেমিক ফারমান ও তার বন্ধু আদনানকে বাড়িতে ডাকেন। তিনজন মিলে মেহরাজকে বেঁধে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর রুহি সেই একই ঘরে স্বামীর মৃতদেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটান।

পরদিন সকালে মেহরাজের বাবা বাড়িতে এসে ছেলের মরদেহ দেখতে পান। রুহি তখন ডাকাতির কথা বললেও তার আচরণে সন্দেহ থাকায় পুলিশকে খবর দেন নিহতের বাবা। জিজ্ঞাসাবাদে রুহি ও তার সহযোগীদের পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনা স্বীকার করে।

পুলিশ রুহি, ফারমান ও আদনানকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

ঘটনাটি পারিবারিক সম্পর্কের অবক্ষয় ও পরকীয়াজনিত সহিংসতার ভয়াবহ পরিণতির দিকে সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব এমন নির্মমভাবে প্রকট হলে তা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বেলাবো প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক; ভিডিও ভাইরাল

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা; সন্তানদের নিয়ে মরদেহের পাশে রাতযাপন

Update Time : 07:47:00 pm, Tuesday, 31 March 2026