Dhaka 11:33 pm, Tuesday, 21 April 2026
শিরোনাম :
বেলাবো প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক; ভিডিও ভাইরাল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ট্রাম্পের গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয়ে সমতা আনল বাংলাদেশ ফরমপূরণে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিয়েও ২০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত জামালপুরে অনূর্ধ্ব ১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন রাত পোহালেই এসএসসি পরীক্ষা; গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে শিক্ষার্থীরা বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয়ে সমতা আনল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে বাজে হার। তবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই ঘুরে দাঁড়ালো টাইগাররা।  সোমবার (২০ এপ্রিল) মিরপুরে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে মিরাজ বাহিনী।

টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ১৯৮ রানে অল আউট, ৮ বল বাকি থাকতে। জবাবে বাংলাদেশ জয়ের বন্দরে পৌছায় ৪ উইকেট ও ৮৭ বল হাতে রেখে। দাপুটে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন পাঁচ উইকেট শিকারী বাংলাদেশের নাহিদ রানা।

টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন নিক কেলি। বাকিদের মধ্যে কেউ ছুঁতে পারেনি বিশ রানের ঘর। মোহাম্মদ আব্বাস করেন ১৯ রান। নাথান স্মিথ ১৮ রানে থাকেন অপরাজিত।

বল হাতে রীতিমতো আগুন ঝড়ান নাহিদ রানা। ১০ ওভারে এক মেডেনে ৩২ রানে তিনি তুলে নেন ৫ উইকেট। শরিফুল ইসলাম নেন দুটি উইকেট। ১০ ওভারে তিনিও এক মেডেনে দেন মাত্র ৩২ রান। তাসকিন, সৌম্য ও রিশাদ নেন একটি করে উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ২১ রানে হারায় সাইফ হাসান (৮) ও সৌম্য সরকারকে (৮)। তবে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানের ব্যাটে জয়ের ভিত্তি গড়ে ওঠে। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস আসে তানজিদের ব্যাট থেকে। ৫৮ বলের ইনিংসে তিনি হাঁকান ১০টি চার ও চারটি ছক্কা। নাজমুল হোসেন ৭১ বলে ফিফটি করে রিটায়ার্ড হার্ট হন। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩০ রানে। ৩৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজে এখন ১-১ সমতা। শেষ ম্যাচটি তাই দাড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।

ই্উনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বেলাবো প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক; ভিডিও ভাইরাল

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয়ে সমতা আনল বাংলাদেশ

Update Time : 07:58:34 pm, Monday, 20 April 2026