Dhaka 7:13 pm, Saturday, 25 April 2026
শিরোনাম :
সাংবাদিককে ব্যাংক ব্যবস্থাপকের হুমকি: নেপথ্যে কুকীর্তি ফাঁস হিলি পানামা পোর্টে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্ব আদায়ে বড় ধাক্কা: ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা দাম কমার পর আজ সোনার ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ হাকিমপুরে গ্রেফতারি পরোয়ানার আসামিসহ দণ্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১৬ বছর ধরে স্কুল ভবনে পুলিশ ফাঁড়ি, সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয়ে চরম শিক্ষাসংকট কমলগঞ্জের আদমপুর বনবিট;বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা

আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচি সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে।

গত বুধবার দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমাবেশে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মান জানানো এবং তাদের দাবিদাওয়া তুলে ধরা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের। এছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এদিকে, এর আগের দিন শুক্রবার গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে একই স্থানে গণসমাবেশ করেছে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সমাবেশকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

সাংবাদিককে ব্যাংক ব্যবস্থাপকের হুমকি: নেপথ্যে কুকীর্তি ফাঁস

আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ

Update Time : 04:12:55 am, Saturday, 25 April 2026