Dhaka 8:14 pm, Wednesday, 29 April 2026
শিরোনাম :
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি : বাংলাদেশ ন্যাপ   মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি: সংসদে আলোচনার দাবি, ক্ষোভ প্রকাশ স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ডলারের বাজারে ইয়েনের চাপ, অনিশ্চয়তায় বৈশ্বিক মুদ্রাবাজার নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার হিট প্রকল্পের সংশোধিত ডিপিপিতে যুক্ত করার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটে মোস্তাফিজুর রহমান এক বিস্ময়ের নাম। ২০১৫ সালের অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই বাঁহাতি পেসার। এবার তিনি গড়লেন নতুন ইতিহাস।

স্বরীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড এখন মোস্তাফিজের দখলে। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেই এই কীর্তি গড়েন তিনি।

লাহোরে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে আউট করে ছুঁয়ে ফেলেন মোহাম্মদ আমিরের ৪১৫ উইকেটের রেকর্ড। এরপর শান মাসুদকে এলবিডব্লিউ করে ৪১৬তম উইকেট তুলে নিয়ে এককভাবে শীর্ষে উঠে যান তিনি।

মাত্র ৩২৩ ইনিংসে ৪১৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন মোস্তাফিজ। যেখানে আমির এই মাইলফলক ছুঁয়েছিলেন ৩৪৯ ইনিংসে—যা ফিজের কার্যকারিতারই বড় প্রমাণ। তালিকায় এরপর রয়েছেন ওয়াহাব রিয়াজ, সোহাইল তানভীর এবং ট্রেন্ট বোল্ট।

সব ধরনের বাঁহাতি বোলার বিবেচনায় মোস্তাফিজের ওপরে আছেন কেবল সাকিব আল হাসান, যার উইকেট সংখ্যা ৫০৭। অন্যদিকে টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ খান ৭০৩ উইকেট নিয়ে অনেকটাই এগিয়ে।

এই ম্যাচে ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করে লাহোর কালান্দার্স। মোহাম্মদ নাঈম ২৮ বলে ৬০ রান এবং পারভেজ হোসেন ইমন ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে আব্দুল্লাহ শফিকের ক্যামিওতে দলটি বড় সংগ্রহ গড়ে তোলে।

জবাবে মুলতান সুলতানস লক্ষ্য থেকে ২০ রান দূরে থেমে যায়। মোস্তাফিজ ৩ ওভারে ২ উইকেট নিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কাটার, স্লোয়ার ও নিখুঁত ইয়র্কারে বিশ্বজুড়ে সমাদৃত মোস্তাফিজ এখন শুধু বাংলাদেশের নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের “অঘোষিত সম্রাট”। এখন দেখার বিষয়—কত দ্রুত তিনি পৌঁছে যান ৫০০ উইকেটের মাইলফলকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি : বাংলাদেশ ন্যাপ  

টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের শীর্ষে মোস্তাফিজ

Update Time : 01:56:09 pm, Saturday, 4 April 2026