সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট-এর নেতৃবৃন্দ আজ ২৯ এপ্রিল ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পয়ন্ট অব অর্ডারে আলোচনার প্রস্তাব করলে বিধির অজুহাতে তাকে কথা বলা না দেওয়ার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। একই সাথে আাগামীকালই সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার পূর্বেই এই জাতীয় গরুত্বপূর্ণ বিষয় ‘বাণিজ্য চুক্তি’নিয়ে সংসদে আলোচনার জোর দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট ও অর্থের অপচয় করা হচ্ছে। অথচ জাতীয় গুরুত্বপূর্ণ এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকী স্বরূপ এই বাণিজ্য চুক্তি আগামীকাল ৩০ এপ্রিল ২০২৬ জাতীয় সংসদে আলোচনা জন্য উত্থাপন করার জোর দাবি জানানো হয় এবং জাতীয় স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলে পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও জাতীয় সংসদের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার একটি অনির্বাচিত সরকার। তার এ ধরনের আন্তর্জাতিক চুক্তি করার কোন এখতিয়ার নাই। তাছাড়া মার্কিন ফেডারেল কোর্ট পাল্টা শুল্ক আরোপ করা অসাংবিধানিক ঘোষণা করেছে, যার সূত্র ধরে মালয়েশিয়া চুক্তি বাতিল করেছে; ভারত স্থগিত করেছে। ফলে বাংলাদেশের নির্বাচিত সরকার ও সংসদ এই বাণিজ্য চুক্তি বাতিলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এটাই দেশবাসীর প্রত্যাশা।
বিবৃতিতে স্বাক্ষর করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসিরউদ্দীন নাসু, সোনার বাংলা পার্টির সভাপতি জনাব সৈয়দ হারুন অর রশীদ, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড রজত হুদা, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শহীদুল ইসলাম, সমাজতাম্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী।
Reporter Name 





















