সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালক বগুড়ার শাহজানপুর উপজেলার গোহাইল গ্রামের আইজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫), যাত্রী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমেসপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখি বেগম।
যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটিযাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউনি/শাহোরা/
Reporter Name 



















