Dhaka 5:42 pm, Tuesday, 21 April 2026
শিরোনাম :
গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয়ে সমতা আনল বাংলাদেশ ফরমপূরণে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিয়েও ২০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত জামালপুরে অনূর্ধ্ব ১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন রাত পোহালেই এসএসসি পরীক্ষা; গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে শিক্ষার্থীরা বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে সেলিনা সুলতানা বিএনপির মনোনয়ন পেলেন  সংরক্ষিত  আসনে গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী

সংরক্ষিত  আসনে গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর নামে এক নেত্রীর নাম ঘোষণা করায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে। মনোনীত ওই নেত্রী বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২০ এপ্রিল) বিএনপি সংরক্ষিত নারী আসনে ৩৬ জন নেত্রীর নাম ঘোষণা করে। এই তালিকায় সুবর্ণা ঠাকুরের নাম থাকায় গোপালগঞ্জের স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুবর্ণা ঠাকুর কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ির সদস্য এবং পেশায় একজন শিক্ষক।

জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর ১ জানুয়ারি গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে স্থান পান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই কমিটির তালিকায় তার নাম ২৭ নম্বরে রয়েছে।

ইউনি/]শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি

সংরক্ষিত  আসনে গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী

Update Time : 04:49:11 pm, Monday, 20 April 2026