Dhaka 2:59 am, Wednesday, 22 April 2026
শিরোনাম :
বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী বেলাবো প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক; ভিডিও ভাইরাল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ট্রাম্পের গ্যাস সংকটে ঢাকা দক্ষিণসহ আশপাশের এলাকা, স্বল্পচাপে ভোগান্তি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সহজ জয়ে সমতা আনল বাংলাদেশ ফরমপূরণে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিয়েও ২০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত জামালপুরে অনূর্ধ্ব ১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন রাত পোহালেই এসএসসি পরীক্ষা; গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে শিক্ষার্থীরা

বেলাবো প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক; ভিডিও ভাইরাল

বেলাবো প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার চর বেলাবো এলাকায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মো. অলিল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে চর বেলাবো ব্রিজের নিচে নির্জন স্থানে স্থানীয় জনতা মো. অলিল মিয়াকে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক করে।

আটককৃত অলিল মিয়া বেলাবো বাজারের কলেজ রোড এলাকার একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী এবং ‘অলিল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অলিল মিয়ার সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে এলাকায় গুঞ্জন ছিল। ঘটনার রাতে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করে। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

তাদের আটকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  ছড়িয়ে পড়া সেই  ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। ভিডিওতে অলিল মিয়াকে কিছু বিষয় স্বীকার করতে এবং বারবার দুঃখ প্রকাশ করতে শোনা যায়। তবে ঘটনার বিষয়ে তার দাবি, তিনি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তার ভাষ্য অনুযায়ী, কয়েকজন যুবক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের আটক করে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।

এদিকে, প্রবাসীর স্বামীর অনুপস্থিতিতে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনার সমালোচনাও করছেন।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

বেলাবো প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক; ভিডিও ভাইরাল

Update Time : 05:19:09 pm, Tuesday, 21 April 2026