Dhaka 7:56 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের সাথে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রযুক্তির এই যুগে আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) আমাদের গণমাধ্যমের পরিধিকে আরও বিস্তৃত করেছে। তবে এই মাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের (এআইট) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভিগুলো প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে। তবে অপতথ্য বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইপিটিভিগুলোকে পরিচালিত করতে হবে।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে আইপিটিভিগুলো যেন পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইপিটিভি শিল্পের সুশৃঙ্খল বিকাশে এসোসিয়েশনের সদস্যদের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।”

মতবিনিময় সভায় এসোসিয়েশন অব আইপিটিভি বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এই শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সরকারি নীতিমালার আলোকে আইপিটিভিগুলোর নিবন্ধন ও পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা এই খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তারা তথ্য প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছ জানান। সভায় তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইপিটিভি মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের সাথে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

Update Time : 02:37:09 pm, Sunday, 26 April 2026