Dhaka 11:24 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কাজের ফাঁকে বিশ্রাম নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন ও মো. আলাউদ্দিন নামে দুইজন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এন বি সি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে ও আলা উদ্দিন একই এলাকার তাজল ইসলামের ছেলে। তারা ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করতো।

প্রত্যক্ষদর্শী ও ইটভাটার শ্রমিকরা জানায়, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ওই ঘরটি বিদ্যুতায়িত ছিল। ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন বিশ্রামের জন্য ঘরটির বিপরীত পাশে ছায়াতে গিয়ে বসে। ঘামে ভেজা শরীর নিয়ে একজন ওই ঘরের সঙ্গে হেলান দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হয়। তাদেরকে দেখে অন্য একজন বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে সে সরে যায়। পরে দুইজনকে উদ্ধার করে পাশ্ববর্তী কমলনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শ্রমিকের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে আমরা মৃত পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে।

ইউনি/শাহোরা/মোআ?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু

Update Time : 07:44:49 pm, Thursday, 2 April 2026