নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মো. রুহুল আমিন মাস্টার নামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি করার হুঁশিয়ারি দিয়ে উড়ো চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) নরসিংদীর পৌর শহরের ৪২০/৬ পশ্চিম ভেলানগর এলাকার ওই বীর মুক্তিযোদ্ধার বাড়ির প্রধান ফটকের সামনে কে বা জারা এই উড়ো চিঠিটি ফেলে রেখে যায়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন মাস্টার একজন অবসর প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তার চারতলা ভবনের নিচের কেচি গেইটে সামনে দুই দিকে উল্টো করে দুইবার ‘চিঠি’ শব্দটি লেখা একটি কাগজের টুকরো মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে সেটি হাতে নিয়ে ভিতরে আরেকটি কাগজের টুকরো নজরে আসে। সেটি খুলরে এর ভিতর লেখা ছিল “এই বাড়িতে ঢাকাতি করা হবে: কিছু না পাওয়া গেলে মেরে ফেলবো”।

চিঠির ভিতরের লেখা পড়ে হতভম্ব হয়ে পড়েন বাড়ির মালিক রুহুল আমিন মাস্টার! পরে বিষয়টি প্রতিবেশীদের জানান তিনি। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ভেলানগর এলাকায় স্থানীয় এলাকাবাসী বৈঠকে বসবেন বলে জানা গেছে।
উড়ো চিঠির বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন মাস্টার জানান, ‘]আমার জানা মতে আমার কোন শত্রু নেই। কে বা কারা এই চিঠি পাঠাতে পারে সে ব্যাপারে আমার কোন ধারনা নেই’। সন্ধ্যায় এ বিষয়ে এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে থানায় একটি সাধারণ ডায়েরি করার কথা ভাবছেন বলেও জানান তিনি।
ইউনি/শাহোরা/
Reporter Name 



















