Dhaka 7:33 am, Friday, 17 April 2026

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন করতে হবে। বিগত সরকার কুইক রেন্টাল নামে বিদ্যুৎ-এ দুর্নীতি করে গেছে। সেটা সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। আামাদের কাজ হবে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। আমার ওপর আস্থা রেখে আমাকে মন্ত্রীত্ব দেয়া হয়েছে। আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন। সেটা আবেগ। আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত।’

রবিবার (২২ মার্চ) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুরবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য কল্যাণ মন্ত্রী বলেন, ‘সরকার ইতোমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড দিয়েছে। পুলিশ এখন ঋণের জন্য কৃষকের কোমড়ে দঁড়ি লাগায় না। কারণ ১০ হাজার টাকার ঋণ সুদ-আসলসহ মাফ করে দেয়া হয়েছে। সরকার স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংবর্ধনা প্রদান উদযাপন কমিটির আহ্বায়ক মনজুর এলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংবর্ধনা প্রদান উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার,

নরসিংদী চেম্বার অফ কমার্সেরৃ সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান ও শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 03:21:21 am, Monday, 23 March 2026