Dhaka 7:54 pm, Monday, 27 April 2026
শিরোনাম :
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হবে: ইউজিসি চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির গাইবান্ধায় ৫ জনসহ ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যূ মিড ডে মিল খেয়ে অসুস্থ শিক্ষার্থী, কঠোর পদক্ষেপ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

চলমান লোডশেডিং ও বিদ্যুৎ–সংকটের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রায়শই বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক।

একটি ‘পিপল-ফার্স্ট’ অপারেটর হিসেবে বাংলালিংকের এ উদ্যোগের লক্ষ্য,চলমান জ্বালানি সংকটের সময়ে ভোগান্তিতে থাকা গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়া। সংযোগ বিচ্ছিন্ন হলে যেমন বিরক্তি বাড়ে, তেমনি প্রয়োজনীয় তথ্য পাওয়াও কঠিন হয়ে পড়ে। এ ধরণের পরিস্থিতির কথা মাথায় রেখে ফ্রী ডাটা প্যাকের ঘোষণা দিয়েছে বাংলালিংক, যাতে গ্রাহকেরা নির্বিঘ্নে তাঁদের প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
এই উদ্যোগের আওতায়, যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সেসব এলাকার নির্ধারিত গ্রাহকেরা ২৪ ঘণ্টা মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। অফারটি চালু হলে সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন সংকটের সময়ে মানুষের পাশে থাকায় বিশ্বাস করে বাংলালিংক।
তিনি বলেন, “দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংযোগে বিঘ্ন ঘটছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য কিছু করার এটিই উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য সবার জন্য সর্বোত্তম ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। তবে বর্তমান পরিস্থিতির বাস্তবতাও বিবেচনায় নিতে হচ্ছে। এই উদ্যোগ গ্রাহকদের পাশে দাঁড়াতে আমাদের একটি ছোট প্রচেষ্টা।”

এই উদ্যোগটি প্রয়োজনের সময়ে গ্রাহকদেরকে সহমর্মিতাপূর্ণ এবং অর্থবহ সমাধান দেওয়ার প্রতি বাংলালিংকের অঙ্গীকারেরই প্রতিফলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

Update Time : 02:39:04 pm, Sunday, 26 April 2026