Dhaka 6:15 am, Friday, 17 April 2026

নরসিংদী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে পেল ৫ টি ড্রাম ট্রাক

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আরো গতি আনতে পৌরসভাকে ৫ টি ড্রাম ট্রাক সরবরাহ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শিউলি রহমান তিন্নি’র নিকট ড্রাম ট্রাকগুলো হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর প্রধান নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন।

জানা যায়, কঠিন বর্জ্য সংগ্রহের জন্য সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ১০ টি শহরে ড্রাম ট্রাক বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই
অংশ নরসিংদী পৌরসভাকে ৫ টি ড্রাম ট্রাক সরবরাহ করা হয়।

ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক’র অর্থায়নে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পে আওতায় প্রদানকৃত ড্রাম ট্রাকগুলো শহরের বর্জ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফিরিয়ে আনবে বলে মনে করেন পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদী সদর কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী বশির আহমেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী সাজাহান মিয়া, শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, সহকারী মোটরযান পরিদর্শক মিনহাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

নরসিংদী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে পেল ৫ টি ড্রাম ট্রাক

Update Time : 08:59:25 pm, Thursday, 16 April 2026