দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।
রবিবার সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে বিচার কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠন বিধি অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের এসব বেঞ্চে নিয়মিত বিচার কার্যক্রম পরিচালিত হবে।
Reporter Name 























