আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম আবারও কমিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে। বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
এছাড়া অন্যান্য মানের সোনার দামও কিছুটা কমানো হয়েছে।
- ২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা
- ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা
তবে ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই দামের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হয়ে চূড়ান্ত মূল্য আরও কিছুটা বাড়বে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরে সোনার বাজারে ব্যাপক ওঠানামা দেখা গেছে। এখন পর্যন্ত মোট ৫৬ বার দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৩২ বার বেড়েছে, আর ২৪ বার কমানো হয়েছে।
Reporter Name 























