Dhaka 9:47 am, Wednesday, 29 April 2026
শিরোনাম :
নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার হিট প্রকল্পের সংশোধিত ডিপিপিতে যুক্ত করার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

বিয়ে করেছেন শিশু শিল্পি লুবাবা

বিনোদন ডেস্ক

বাংলাদেশের ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সুখবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা-দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

তবে তার বিয়ের বয়স নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। নেটমাধ্যমে তার বিয়ে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কিন্তু কম বয়সের বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি এই শিশুশিল্পী।

প্রসঙ্গত, এর আগে থেকেই মিডিয়া জগত ছেড়ে তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন লুবাবা। আর এবার তো বিয়ের কথাই প্রকাশ করলেন।

ইউনি /শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

বিয়ে করেছেন শিশু শিল্পি লুবাবা

Update Time : 08:05:27 pm, Tuesday, 31 March 2026