স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার, আমন ধানের খেত জলাবদ্ধতা থেকে রক্ষা
Reporter Name
/ ৭০
Time View
Update :
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Share
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন আনসার ও ভিডিপি’র স্বেচ্ছাশ্রমে ঐ ইউনিয়নের কাঁদার খাল পরিষ্কার করা হয়েছে। গত ৩ বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী ইউনিয়নের আটনম্বর ওয়ার্ডে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাঁদার খালের ৫০০ ফুট পরিষ্কার করা হয়েছে। কপোতাক্ষ নদের পার্শ্ববর্তী কাদার বিলে প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা জমিতে কৃষকরা আমন আবাদ করেছেন। ঐ খালের ভেতরে কলমি শাক, কচুরিপানা, শ্যাওলা ও ঘাসসহ বিভিন্ন প্রকার ময়লা জমে পানি নিষ্কাশনের বিঘ্ন ঘটছিলো। ফলে কৃষকদের ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়।
এ সময় জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মো. ইয়াছিন আলী। যশোর জেলা কমান্ডডেট ও কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিয়াজান আলীর দিকনির্দেশনা ও পরামর্শে আনসার ও ভিডিপি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। ফলে বিলের পানি নিষ্কাশন স্বাভাবিক হয়এবং কয়েকশ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পায়। ফলে কৃষকরা ধান আবাদ করে চাষীদের মুখে হাসি ফোটে।
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে সহযোগিতামূলক পরামর্শ দেন সাগরদাঁড়ী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম, সাগরদাঁড়ী প্লাটুন কমান্ডার ইয়াছিন আলীর সঙ্গে খালের পানি নিষ্কাশনে সহযোগিতা করেন ভিডিপি সদস্য হাফিজুর রহমান, শাহিনুর রহমান, আব্দুল্লাহ, ইমরান হোসেন, আব্দুল আলিম, আখতারুজ্জামান, সঙ্গে ছিলেন কৃষক সাকিব, হান্নান, সুবান, ওজিয়ার, হেকমত দালাল, নজরুল ইসলাম, লাভলু, আব্দুল্লাহ, বসিয়ার, সাখাওয়াত, রজব মজুমদার প্রমুখ। খাল খনন ও পানি নিষ্কাশনে আনসার ও ভি ডি পি মহাপরিচালক জেলা কমান্ডেট উপজেলা কর্মকর্তা এবং ভিডিপি সদস্যদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকাবাসী এবং কৃষকদের প্রশংসা কুড়িয়েছেন।